সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অদূরে আস্তাতা

 জেকে বসেছে ঘুম, হাজারো নির্ঘুম রাত কাটিয়ে..জানা নেই ঠিকানা, কেউ যেনো বলেছিলো অদূরে আস্তানা!

আস্থা নিয়ে তবু, কতশত হরেক পাখি অনুসরন করে ছোটে আস্তানায়, এরই মাঝে নিজের বড়াই দেখাতে কেউ আস্থা ছেড়ে অস্তিত্ব বির্ষজনে বিষপানে মগ্ন... মৌনতা খুজে নিজেকে ঘিড়ে, পরিধি সিমায় আবদ্ধ রেখে নিজের নিজেকে।

গান গাওয়া পাখি জানে মায়া.. মলিন তারা নির্মল সর্বাত্মক গ্রহনে, বিলিয়ে নিজেকে, প্রতিনিয়ত উৎসর্গ করে চলে প্রকৃতির উচাটনে।

আধার ঘনায় কত.. দেখিয়ে, দেখানোর মতো সমঝোতায় নিজেকে রাখেনি আধারে..

আলোমাখা মুখে হাসি নিয়ে ছুটে চলা অবিরত...

জেকে বসেছে ঘুম, হাজারো নির্ঘুম রাত কাটিয়ে..জানা নেই ঠিকানা, কেউ বলেছিলো অদূরে আস্তানা...

আস্থা রেখে হেরেও হারেনি কভু.. প্রতিনিয়ত আঁধারের আলিঙ্গনে আলোর প্রভু.. নির্বাক চোঁখে বুক বিদীর্ণ অভ্যাসে, অস্তিত্বের পথে মনযোগী, মরে যায় তবু।

আলোমাখা মুখে হাসি নিয়ে ছুটে চলা অবিরত!! 


বি:দ্র: সরাসরি লেখা এখানেই সব, নিজের মতো করে, বানান থেকে শুরু,করে যাবতীয় ভুল বিবেচনায় ক্ষমা সুন্দর দৃষ্টি এবং সংশোধিত করার জন্য আন্তরিকভাবে অগ্রিম কৃতঙ্গতা জ্ঞাপন করছি 🙏।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জানা নেই কিছু তবু..

 সমুদ্রের বিশালতায় ভিজেছি,অস্তিত্বের কোলাহলে ডুবেছি! আধারের নির্জনতায় হারিয়ে,বার বার খুজেছি,শুধু খুজেছি,খুজেই চলেছি..! এ সুবিশাল কল্পনার সীমানা অতিক্রম করার দুঃসাহস কখনো হলেও, তা করার সাহস আর এখন হয়না। কি মায়া,নিস্তব্ধতা,কি অপরূপ সৃষ্টি, তবু বৃষ্টি, কখনো তা কান্নার বৃষ্টি। তবু কেনো বারেবার, চলে যাই গভিরে,ফিরে আসি বার বার অস্তিত্বের নীড়ে। হাজার জন্ম জন্মেছি,ভুল জন্মে আজীবন মৃত্যু বরন করেছি! অতৃপ্ত আত্মাটা কতবার, কত জন্মে কত শত সহস্র শতাব্দি ধরে অতৃপ্ত, জানে সে! তবে বোঝাবে আর কাকে! কে আছে কার অনুরাগে.. শান্তি মেলে, শান্তির খোজে, অসুখে আত্নার অবক্ষয়ে কত কেউই যে কতগুন ভুল বোঝে! হয়না তার দরকার, যেচে গিয়ে তা ভাঙ্গাবার, কত নতুন আবিষ্কার, পিছে পড়ে রয়, প্রতিনিয়ত মুহূর্তেই যেন আত্মার ক্ষয়। পড়ে রয় পড়ে রয়। জিবন শুধুই অতিবাহিত হয়, অতিবাহিতই হয়। জন্মই যেখানে আজন্ম পাপ,হবে কি? তবে অনুরাগ! অতৃপ্ত ইচ্ছে যা আছে সব পড়ে রয়, পড়ে থাক,হোক ক্ষয়! অতৃপ্তির যে ব্যাথা,মুহুর্তেই রয় গাথা, তা বাড়ে চিরতরে, মুক্তির তরে, শুধু মুক্তির তরে!  __  গানের লিরিক্স হিসেবে লেখা♠ বি:দ্র: সরাসরি লেখা এখানেই সব, নিজে...

আজগবি নয় কিন্তু।

 প্রেম নয় চাই বিচ্ছেদ,  এ বিচ্ছেদেই বাড়ুক আক্ষেপ,  আক্ষেপে আসক্ত জীবন,  যৌবনে চাই না আর ফেরত তা আমরন!  একা হতে চাই আজীবন!  পিছুটানের মায়ায় আর কত করে নিজের বিসর্জন!  শেষ হোক চিরতরে, এ আধারে, হবো সর্বজনীন, ভবঘুরে,আকাশ পাতাল এক করে।  মরুর মতো উত্তপ্ত আলোয়, আধারে শিতল করে। মরীচিকার পিছু কত আর ?  চাই না কোনো ভুল আবিষ্কার, হৃদয়ের ক্ষত বাড়াতে। চাই হারাতে,চিরতরে শুধু হারাতে, অচেনায় হাত বাড়াতে।  প্রেম নয় চাই বিচ্ছেদ,, এ বিচ্ছেদেই বাড়ুক আজন্ম আক্ষেপ।।  এ আক্ষেপ বোঝাবে, হয়ত বোঝাবেনা, তাতে কিছু আসে যাবে না, এক ভবঘুড়ের হৃদয়ে। সাগর বিলাসী নই, পাহাড় পিপাসী নই,  এ সভ্যতার কোলাহলে ক্লান্ত, নিজেকে নিজের সময় দেয়ার সুযোগ.... সুযোগ সন্ধানী নই... হৈ চৈ !!  মাথার মগজ চেনে,চেনায়, জানে, জানায়, জানতে চায়, মগজের পোকা মনে,  বোঝাতে পারেনা কখনোই নিজেকে,  তোমাদের সভ্যতায়..।।  #thought