কাঠ পাথরের চোখে নিজে অসহায় না দেখিয়ে,
নির্দয় করে গড়ে তোলা, জীবনের সাথে সবচেয়ে বড় বোঝাপড়া।
আকাশ থেকে আরো আছে যতো উঁচু, তার থেকে ঘুরে ফিরে আসে বারবার সেই নিচু, ভূমি, সমতল, পাতাল।
অগ্নি বিষ্ফোরনের গোলক ধাঁধাঁয়, জীবন আবিষ্কৃত হয় প্রতিবার, তবু অতীত ঘুড়ে ফিরে বার বার আসে নতুনের সাথে, নিত্য আবিষ্কারে নিজের ভেতর গড়াতে,পোড়াতে.. তারপর এক পাথর আরেক পাথরের সংস্পর্শে স্ফুলিঙ্গ.. নিছক ক্ষুদ্র.. তবু তো শুরু।।
অর্বাচিন পরগাছা.. পরজীবী বললেও নয় বেমানান!! এর থেকে বহুগুনে ভালো স্ফুলিঙ্গ, নিজস্বতা, নিঃসঙ্গতা, একাকিত্বতা..নিজেকে চেনার জাগ্রতা।
অন্তিমের পরাজয় মেনে, যতটুকু সম্ভব আত্মতৃপ্তির অনুভূতি শান্তির, নির্দ্ধায় পরাজিত হই, হতে চাই বার বার, শান্তির সমীক্ষায় পেছনে ফেলে জয় পরাজয়ের কারবার।
পাথরের গুহায় আবিষ্কৃত, প্রতিচ্ছবি বার বার মনে করিয়ে দেয় ক্ষণস্থায়ী সব যুুগ যুগ থেকে বয়ে আসে একসময় হয় নীরব!!
শুধু শান্তিই প্রানকে করে, করে চলে চিরঞ্জীবী, চিরঞ্জীবী পথ.. যার অন্ত হয়না ঘুড়ে ফিরে বারবার শুরুতেই শেষ হয় শুরু...!!
#please_do_not_copy_this
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন