সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আজগবি নয় কিন্তু।

 প্রেম নয় চাই বিচ্ছেদ,

 এ বিচ্ছেদেই বাড়ুক আক্ষেপ, 

আক্ষেপে আসক্ত জীবন, 

যৌবনে চাই না আর ফেরত তা আমরন! 

একা হতে চাই আজীবন! 

পিছুটানের মায়ায় আর কত করে নিজের বিসর্জন! 

শেষ হোক চিরতরে, এ আধারে, হবো সর্বজনীন, ভবঘুরে,আকাশ পাতাল এক করে। 

মরুর মতো উত্তপ্ত আলোয়, আধারে শিতল করে।

মরীচিকার পিছু কত আর ? 

চাই না কোনো ভুল আবিষ্কার, হৃদয়ের ক্ষত বাড়াতে।

চাই হারাতে,চিরতরে শুধু হারাতে, অচেনায় হাত বাড়াতে। 

প্রেম নয় চাই বিচ্ছেদ,, এ বিচ্ছেদেই বাড়ুক আজন্ম আক্ষেপ।। 

এ আক্ষেপ বোঝাবে, হয়ত বোঝাবেনা, তাতে কিছু আসে যাবে না, এক ভবঘুড়ের হৃদয়ে।

সাগর বিলাসী নই, পাহাড় পিপাসী নই, 

এ সভ্যতার কোলাহলে ক্লান্ত, নিজেকে নিজের সময় দেয়ার সুযোগ.... সুযোগ সন্ধানী নই... হৈ চৈ !! 

মাথার মগজ চেনে,চেনায়, জানে, জানায়, জানতে চায়, মগজের পোকা মনে, 

বোঝাতে পারেনা কখনোই নিজেকে, 

তোমাদের সভ্যতায়..।। 


#thought

মন্তব্যসমূহ