যদি কখনো সময় হয়, এসো সময় করে,
এ পৃথিবীর শেষ প্রান্তে আছি একা দাড়িয়ে..
রঙ্গিন দুনিয়া ছেড়ে, রং এর উৎস অনুসন্ধানে।।
সময় নিরব হয়ে থাকে সে পাড়ে,
থমকে থাকে সব, নিশব্দ কলরব,অনুভুতিরা কথা বলে..রেখে চোখ, চোখের উপরে, নিশব্দ নিরবে।
নেই ক্ষুধা, নেই গ্লানি,মান-অপমান, যশ, হিংসা_প্রতিহিংসা,ভয়, জয়-পরাজয়,ক্ষ্যাতি আর সংশয়... এ পৃথিবীর শেষ প্রান্তে...
এসো সময় করে,যদি কখনো সময় হয়।
কেউ নেই, কিছু নেই, তবু কোনো কিছুরই কমতি নেই, শান্তির দরজা খোলা সারাবেলা।
যদি কখনো সময় হয়, এসো সময় করে।
এ পৃথিবীর শেষ প্রান্তে আছি একা দাড়িয়ে।
নিস্তব্ধ উজ্জলতা,নিরবেই কলরব, নিজের মতই সব।
নেই সমাজ না সামাজিকতা, নেই দেশ না বিদেশ,উন্মুক্ত বহুকাল বহুদূর যতদূর কল্পনায় তা চেয়ে অসিমে অনেকদূর হেটে বেড়াই যেদিক চায় মন যখন তখন,নির্বাক চেয়ে কথপোকথনে জেগে রই চিরন্তন।
রঙ্গিন দুনিয়া ছেড়ে, রং এর উৎস অনুসন্ধানে।
জীবনকে জীবনের মতো জীবিত হতে এসো চলে।
যদি কখনো সময় হয়, এসো সময় করে।।
#ownthought
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন