কখনো নিজেকে দেখে নিজের কান্না পায়!?
কখনো নিজেকে দেখে নিজের মায়া হয়!?
এ পৃথিবী বড় নিষ্ঠুর,নির্দয়, নির্জন নিজের জন্য!
কি জঘন্ন মায়া, নিষ্ঠুর চারপাশ, আধার রং নিজের ছায়ার!!
কখনো নিজেকে দেখে নিজের কান্না পায়?!
কখনো নিজেকে দেখে নিজের মায়া হয়?!
নির্দয় জন নামধারী আপন।
আজো কত রাত গোপন!
বিধাতা জানে , নিচ সে নিজে!
মনোরঞ্জন, মনোরঞ্জন, চিরন্তন পাপী বাসনা,
আত্মার কি দোষ, আত্মিয়ের পরশ।
পরম স্নিগ্ধতায় করেছে পাপী, নিজের কাছে নিজেকে!!
কত যত্নে ভালোবেসে,অবশেষে!!
কখনো নিজেকে দেখে নিজের কান্না পায়?!
কখনো নিজেকে দেখে নিজের মায়া হয়!?
অসহায় বোকা বলে হয়, চায় যে যার মত হাসিমাখা ব্যবহারে, মিথ্যে মায়ার উপহারে।
অদ্ভুত অসভ্য নিজে সভ্যতায় হারিয়ে খুজে আজ নিজেকে... নিজের জন্য মায়া হয়! কান্না পায় নিজেকে দেখে অসময় অসহায়!!
৭ মে ২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন