সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডরে

 চিতা জ্বলছে প্রতিনিয়ত বুকের ভেতরে, কাশিতে যেমন সারাক্ষন। নিরবে বয়ে চলে সময় একাল সেকাল নিরন্তন...চিরন্তন। আকাশ, বাতাস, আলো, আধার, মহাকাশ গোলকধাধা.. ভেদ করে আদিমে জাগতিক যত নিষ্ঠুরতা। মহাজাগতিক প্রলয়ের দিন গোনা, সৃষ্টি বিকাশ উল্লাসে। শ্বশানে আর হয়না যেতে, ধারন করি অন্তরে। #ownthought

শুধু মাত্র সম্পর্ক রক্ষার জন্য মুখে মিষ্টি আর বুকে বৃষ্টি ঝড়ানোর পাবলিক আমি না।

 মধ্যরাত অনেক, আলো কই?  তুমি ছাড়া চারদিক শুধু অন্ধকার।  আকাশ পানের বিশালতায় দেখি মন তোমার, সাগরের কোলাহলে ছুয়ে যায় এ মন আমার। দিগন্তে তাদের মিলন মেলার সমাহার। মধ্যরাত অনেক। আলো,কই তুমি ছাড়া,সব অন্ধকার।

বাড়াবাড়ি।

 সিরিয়াস ইস্যুতে বেশি সিরিয়াস হওয়া ঠিক না, কারন এতে নিজের কষ্ট বাড়ে,আর নিজেকে কষ্ট দেয়া আমার কাছে পাপ, নিজেকে কষ্ট দেয়ার অধিকার কখনোই নিজের নাই। আত্মহনন যেমন মহাপাপ ঠিক তেমনটাই। তাই সিরিয়াস ইস্যুতেও বেশি সিরিয়াস হওয়া ঠিক না।

সময় অসময়।

 দুঃসময়ে কেউ কারো পাশে না থাকলে যদি তারও দুঃসময়ে তুই পাশে না থাকিস, আর দুঃসময়ে কেউ পাশে থাকলে তুই থাকবি, এটাও ত স্বার্থের বিনিময়েই পাশে থাকা-পাওয়া হয়ে গেলো,তাহলে কে আগে নিজের স্বার্থ ত্যাগ করতে পারে এটা একটা দেখার বিষয়, আবার তুই কারো দুঃসময়ে পাশে থাকলে যে তাকে পাশে পাবি এটা আশা করাই বোকামি, মানুষের সাইকোলোজি জন ভেদে ভিন্ন, কারোর সাথে কারোর মিল নাই,স্বার্থপর শব্দটার প্রতি আমাদের দৃষ্টিকোন যতটা খারাপ শব্দটা কিন্তু ততটাও খারাপ না, এখানে খারাপ অন্যকিছু 😅 #ownthought

ত্বধ্য

 জীবনের শেষে,পূর্বের সকল সমষ্যা, জটিলতা, গন্ডগোল ও ঝামেলার মীমাংসা কি পারে মোক্ষ লাভের মতো মুক্তি দিতে?? নাকি পূর্ব জন্মের সব জটিলতারও মীমাংসা করতে হবে? যদি হয়, সেটা কিভাবে? রাস্তা কী?

নববর্ষ

 জীবন কোথায় বর্ষবরনে?  জীবন ফেরে কারাবরনে!  জীবন কোথায় বর্ষবরনে?  জীবন জাগে প্রকৃতির চরনে!  অহম সব ধুলোয় লুটাক, এ চাওয়া প্রতি স্মরনে!  আধার ঘনাক তীব্র আধারে,  আসবে আলো, আধার আরো তিব্র হলে। লুকানো ছিলো যত বিশ্বাস,  ভেঙ্গে, নিজের প্রতি করুনায় বাড়ে দৈর্ঘশ্বাস,চলে আসছে প্রাচিন থেকে বর্তমান পেরিয়ে ভবিষ্যতেরও বর্তমানে, অপমানে। জীবন কোথায় বর্ষবরনে! দ্বিধায় দিন আর কত করব মলিন,একটুকু তো সময় এটাই আকড়ে বাঁচতে চাওয়ার মতো করে দিন কাটানো নিজেকে ঘিড়ে, বাকিটা জীবন শুধু নিজেকে সময় দিয়ে!!