সমুদ্রের বিশালতায় ভিজেছি,অস্তিত্বের কোলাহলে ডুবেছি! আধারের নির্জনতায় হারিয়ে,বার বার খুজেছি,শুধু খুজেছি,খুজেই চলেছি..! এ সুবিশাল কল্পনার সীমানা অতিক্রম করার দুঃসাহস কখনো হলেও, তা করার সাহস আর এখন হয়না। কি মায়া,নিস্তব্ধতা,কি অপরূপ সৃষ্টি, তবু বৃষ্টি, কখনো তা কান্নার বৃষ্টি। তবু কেনো বারেবার, চলে যাই গভিরে,ফিরে আসি বার বার অস্তিত্বের নীড়ে। হাজার জন্ম জন্মেছি,ভুল জন্মে আজীবন মৃত্যু বরন করেছি! অতৃপ্ত আত্মাটা কতবার, কত জন্মে কত শত সহস্র শতাব্দি ধরে অতৃপ্ত, জানে সে! তবে বোঝাবে আর কাকে! কে আছে কার অনুরাগে.. শান্তি মেলে, শান্তির খোজে, অসুখে আত্নার অবক্ষয়ে কত কেউই যে কতগুন ভুল বোঝে! হয়না তার দরকার, যেচে গিয়ে তা ভাঙ্গাবার, কত নতুন আবিষ্কার, পিছে পড়ে রয়, প্রতিনিয়ত মুহূর্তেই যেন আত্মার ক্ষয়। পড়ে রয় পড়ে রয়। জিবন শুধুই অতিবাহিত হয়, অতিবাহিতই হয়। জন্মই যেখানে আজন্ম পাপ,হবে কি? তবে অনুরাগ! অতৃপ্ত ইচ্ছে যা আছে সব পড়ে রয়, পড়ে থাক,হোক ক্ষয়! অতৃপ্তির যে ব্যাথা,মুহুর্তেই রয় গাথা, তা বাড়ে চিরতরে, মুক্তির তরে, শুধু মুক্তির তরে! __ গানের লিরিক্স হিসেবে লেখা♠ বি:দ্র: সরাসরি লেখা এখানেই সব, নিজে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন