পৃথিবীর বুকে আমি এক উটকো বোঝা,অতিরিক্ত ঝামেলা, অন্যের ভাগের বিশুদ্ধ অক্সিজেন দহনকারী,অন্যের ভাগের বিশুদ্ধ জল, আহার সেবনকারী...
অতিরিক্ত বিষাক্ত গ্যাস বিশুদ্ধ বাতাসকে দূষন করে ছাড়ি।
এ স্বার্থপর আমি নিজেকে রেখেছি সব স্বার্থের উপর, রাখব হয়ত আমৃত্যু জনমভর।।
যতদিনে প্রকৃতস্থ উপায়ে নিয়ে যাবেনা আমায়,ততদিন অপচয় করে যাব বিশুদ্ধ তোমায়।
মনে রাখা উচিত আমি বিষাক্ত মানুষ, বিষ নিয়ে আছি বেচে প্রতিনিয়ত গ্রহনে,যতদিনে হজম হয় ততদিনে না জানি কতটা থাকে বাকি নিজের জীবন ক্ষয়।
ক্ষয় করি অবিরত, তবু আয়ুরেখা লম্বা যত, আছে সময় অনেক এরকমটাই মনে হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন