কঠিন চা এ লিকারের বাস্তবতা শেখায় সৌন্দর্যের তিক্ততা।
শান্তির সমাবেশে অর্বাচিন ঘোষিত যৌনতা কাদে নিরবে।
নির্দয় নয় শুধু নিজের বেলায়, চক্ষুশূল পরাক্রমে বিচার কি নির্ভুল!!
মগ্ন নিজে ছড়িয়ে বেরাচ্ছে দুর্গন্ধ,সেবেলায় চোখ টেপে।
আহ্ সমাজ..
কি রঙিন,, সাদা কালো সমাবেশে।
চেতনার দন্দে দন্ডের পাল্লা তার ভারি,
বাকিদের বেলায় হয়ে যায় ইচ্ছেয় জারি আবগারি।
বিষন্ন পৃথিবীতে আত্মতৃপ্তির সর্বোচ্চ পর্যায় কী?
স্বাধীনতা,সেক্স, আত্মমর্যাদা, সম্পদ নাকী প্রীয়জনদের মুখের হাসি??
সবই কি??
নাকি এক জনে এক, একেক জনে হরেক?
কঠিন চা এ লিকারের বাস্তবতা শেখায় সৌন্দর্যের তিক্ততা।
আবেগ শুধু নিজের বেলায়, অন্যের বেলায় বিবেগের খেলা।
এটা কি নয় প্রাকৃতিকতার বিরুদ্ধাচারন?
মরন অব্দি জাহান্নাম জান্নাত এখানেই বিচরন।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন